দিকপাল

১৪ জেলায় সন্ধ্যার মধ্যে তীব্র ঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ০৫ জুলাই ২০২৬ | ১২:২৬ পি এম | প্রিন্ট সংস্করণ

১৪ জেলায় সন্ধ্যার মধ্যে তীব্র ঝড়ের পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ দেশের ১৪টি জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ার কারণে দেশের এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আজ রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের মোট ১৪টি অঞ্চলের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই তালিকায় রয়েছে ঢাকা, ফরিদপুর, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল। এসব এলাকার নদী অববাহিকায় বসবাসকারী ও নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, উল্লিখিত অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে এবং নৌযানগুলোকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছেন আবহাওয়াবিদরা।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ০৫ জুলাই ২০২৬

১৪ জেলায় সন্ধ্যার মধ্যে তীব্র ঝড়ের পূর্বাভাস

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

রাজধানী ঢাকাসহ দেশের ১৪টি জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ার কারণে দেশের এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আজ রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের মোট ১৪টি অঞ্চলের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই তালিকায় রয়েছে ঢাকা, ফরিদপুর, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল। এসব এলাকার নদী অববাহিকায় বসবাসকারী ও নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, উল্লিখিত অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে এবং নৌযানগুলোকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছেন আবহাওয়াবিদরা।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল