উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে যেকোনো সময় তীব্র দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উদ্ভুত পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব ট্রলার ও নৌকাকে গভীর সাগরে না যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে আবহাওয়া অফিসের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় এই লঘুচাপটি তৈরি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর ফলেই সমুদ্র উত্তাল থাকার পাশাপাশি দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে অনতিবিলম্বে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে বিচরণরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে, যাতে আবহাওয়া আরও খারাপ হলে দ্রুত নিরাপদ নিরাপদ স্থানে পৌঁছানো সম্ভব হয়।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন