দিকপাল

চাঁদাবাজির অভিযোগে ঢাকা-নারায়ণগঞ্জে বাস চলাচল বন্ধ

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬ | ০৬:৫২ পি এম | প্রিন্ট সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে ঢাকা-নারায়ণগঞ্জে বাস চলাচল বন্ধ

নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি বাস আটক এবং শ্রমিকদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বুধবার (১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করেন বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিকরা। তাদের দাবি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

পরিবহন মালিকদের অভিযোগ, সাবেক যুবদল নেতা মমিনউল্লাহ ডেভিডের ভাই মাহাবুব উল্লাহ তপন একটি পরিবহন মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে মিশনপাড়া এলাকায় গাড়ি আটকে রাখা হয় এবং শ্রমিকদের ওপর হামলা চালানো হয়।

সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে নানা ধরনের চাপের মধ্যে ব্যবসা করছি। এবার সরাসরি পাঁচ লাখ টাকা দাবি করেছে মাহাবুব উল্লাহ তপন। টাকা না দেওয়ায় গাড়ি আটকে রাখা হয়েছে এবং শ্রমিকদের মারধর করা হয়েছে। প্রশাসনকে জানালেও পুলিশ এখনো গাড়ি উদ্ধার করতে পারেনি।

ধর্মঘটের কারণে দুপুরের পর থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেককে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে দেখা যায়।

ঘটনার পর পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে আলোচনা ও আইনি পদক্ষেপের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ০১ জুলাই ২০২৬

চাঁদাবাজির অভিযোগে ঢাকা-নারায়ণগঞ্জে বাস চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল