দিকপাল

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ

আকাশ মোল্লা
আকাশ মোল্লা স্টাফ রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | ০১:৪৬ পি এম | প্রিন্ট সংস্করণ

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আইনি সহায়তা নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই আদেশ প্রদান করে। মামলার শুনানির জন্য নির্ধারিত কার্যতালিকায় বিষয়টি অন্তর্ভুক্ত থাকায় আসামিদের পক্ষে শুনানির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বা স্টেট ডিফেন্স নিয়োগের এই নির্দেশনা এলো।

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের সাজা নিশ্চিতকরণের প্রক্রিয়া এবং তাদের আপিল শুনানির জন্য প্রয়োজনীয় সব নথিপত্র বা পেপার বুক ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। এখন যেকোনো দিন উচ্চ আদালতের বিশেষ এই বেঞ্চে মামলার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হতে পারে। গত ৯ জুন এই মামলার ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদনের নথিপত্র আনুষ্ঠানিকভাবে হাইকোর্টে পৌঁছায়। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ে স্বাক্ষর করার পর আইনি প্রক্রিয়া অনুযায়ী তা হাইকোর্টে পাঠানো হয়। দেশের প্রচলিত ফৌজদারি আইন অনুযায়ী, কোনো আসামির মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে উচ্চ আদালতের অনুমোদন বাধ্যতামূলক, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত।

এর আগে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করে। রায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় অভিযুক্তরা আদালতেই উপস্থিত ছিলেন। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে এবং আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মামলাটি নিষ্পত্তির লক্ষ্যে আদালত স্টেট নিয়োগের এই উদ্যোগ নিল। মামলার নথিপত্র বিশ্লেষণ ও শুনানি সম্পন্ন হলে উচ্চ আদালত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ১৯ জুন ২০২৬

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল