দিকপাল

একনেকে সাড়ে ৭ হাজার কোটি টাকার ৫ মেগা প্রকল্পের অনুমোদন

স্বাধীন আহমেদ
স্বাধীন আহমেদ স্টাফ রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | ০২:২০ পি এম | প্রিন্ট সংস্করণ

একনেকে সাড়ে ৭ হাজার কোটি টাকার ৫ মেগা প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক মোট সাত হাজার তিন কোটি ছত্রিশ লক্ষ টাকা ব্যয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার রাজধানী ঢাকার সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন। সভায় সরকারের নিজস্ব তহবিল থেকে চার হাজার পাঁচশ ছত্রিশ কোটি দশ লক্ষ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা হিসেবে দুই হাজার চারশ সাতষট্টি কোটি ছাব্বিশ লক্ষ টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, শিল্প, বস্ত্র, পাট ও বাণিজ্য মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রীসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।

একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাস্তবায়িত হবে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্প। পানি সম্পদ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে ফেনী জেলার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের প্রথম পর্যায়ের পুনর্বাসন কাজ, করতোয়া নদী সিস্টেমের সামগ্রিক উন্নয়ন এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ও কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকাকে পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষাকল্পে গৃহীত প্রকল্পের প্রথম সংশোধনী। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেশের একশটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের প্রকল্পটি তৃতীয় সংশোধনীসহ অনুমোদন লাভ করেছে।

এদিকে, একনেক সভায় পরিকল্পনামন্ত্রীর অনুমোদনে ৫০ কোটি টাকার কম ব্যয়ে চলমান চারটি প্রকল্পের বিষয়টিও অবহিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, সাভারে নৌবাহিনী স্কুল ও কলেজ স্থাপন, শমসেরনগরে বিমান বাহিনী স্টেশনে অবস্থিত শাহীন কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির উদ্যোগ এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ক্রিপিটক শিক্ষা কার্যক্রমের চতুর্থ পর্যায়।

দেশ ও জাতির সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে এবং অবকাঠামোগত সক্ষমতা বাড়াতে এই প্রকল্পগুলো বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রকল্পগুলোর কাজ দ্রুততম সময়ের মধ্যে মান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ১৯ জুন ২০২৬

একনেকে সাড়ে ৭ হাজার কোটি টাকার ৫ মেগা প্রকল্পের অনুমোদন

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল