দিকপাল

চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাঈম হাসান হেনস্তা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া

আকাশ মোল্লা
আকাশ মোল্লা স্টাফ রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬ | ০২:০২ পি এম | প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাঈম হাসান হেনস্তা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া

চট্টগ্রাম শহরে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসান এর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে শারীরিক নির্যাতন ও হেনস্তার অভিযোগ ঘিরে দেশের ক্রীড়াঙ্গনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটিকে অনভিপ্রেত ও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াব

ঘটনার সূত্রপাত ঘটে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার এলাকায়। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে আকাশপথে চট্টগ্রামে ফেরার পর সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে তিনি এ ঘটনার মুখোমুখি হন।

নাঈম হাসানের অভিযোগ অনুযায়ী, পথে অটোরিকশা থামিয়ে প্রথমে তার পরিচয়পত্র ও নথিপত্র পরীক্ষা করা হয়। এরপর কোনো স্পষ্ট কারণ ছাড়াই তাকে গাড়ি থেকে নামিয়ে পুলিশের একটি গাড়িতে তোলার চেষ্টা করা হয়। নিজের পরিচয় জানানোর পরও পরিস্থিতি স্বাভাবিক না হয়ে আরও উত্তপ্ত হয়ে ওঠে।

তিনি আরও অভিযোগ করেন, এক পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তার গলা চেপে ধরেন এবং শারীরিকভাবে আঘাত করেন। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ তাকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে শনাক্ত করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তা উপেক্ষা করা হয় বলে দাবি করেন তিনি। পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র দেখানোর পরও তাকে নির্যাতন ও হেনস্তার অভিযোগ রয়েছে।

পরে তাকে খুলশী থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। চিকিৎসা গ্রহণ শেষে বর্তমানে তিনি চট্টগ্রামে পরিবারের সঙ্গে অবস্থান করছেন।

ঘটনার পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানায়। বোর্ড জানায়, একজন জাতীয় পর্যায়ের ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানায় বিসিবি।

অন্যদিকে কোয়াবের পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। সংগঠনটি দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। কোয়াব সভাপতি ব্যক্তিগতভাবে নাঈম হাসানের সঙ্গে কথা বলে তাকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন এবং দেশের সব ক্রিকেটার তার পাশে রয়েছে বলে জানিয়েছেন।

দেশের ক্রীড়াঙ্গনে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিরাপত্তা ও আচরণগত সম্মান নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা উঠেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে ক্রীড়াবিদদের মনোবল ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাঈম হাসান হেনস্তা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল