দিকপাল

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিরোধী দলীয় নেতার

ইয়াসরির মাহবুব
ইয়াসরির মাহবুব স্টাফ রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ১১:২৭ পি এম | প্রিন্ট সংস্করণ

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিরোধী দলীয় নেতার

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি এই মৃত্যুকে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা হিসেবে অভিহিত করেছেন।

​তিনি বলেন, কোনো অবহেলা বা অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে কোনো তদন্ত ছাড়াই হাসপাতালটির লাইসেন্স বাতিল করা সঠিক সিদ্ধান্ত হয়নি বলে তিনি মন্তব্য করেন।

​সাধারণ মানুষের আস্থার প্রতীক ‘গরিবের হাসপাতাল’ খ্যাত এই প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ায় জনগণ ক্ষতির সম্মুখীন হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এছাড়া, হাসপাতালটির সাথে যুক্ত চার থেকে পাঁচশ মেডিকেল ও নার্সিং শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নেমে আসা অনিশ্চয়তা নিয়েও তিনি গভীর উদ্বেগ জানান।

​পরিশেষে, শিক্ষার্থী ও জনগণের স্বার্থে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ১৫ জুন ২০২৬

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিরোধী দলীয় নেতার

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি এই মৃত্যুকে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা হিসেবে অভিহিত করেছেন।

​তিনি বলেন, কোনো অবহেলা বা অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে কোনো তদন্ত ছাড়াই হাসপাতালটির লাইসেন্স বাতিল করা সঠিক সিদ্ধান্ত হয়নি বলে তিনি মন্তব্য করেন।

​সাধারণ মানুষের আস্থার প্রতীক ‘গরিবের হাসপাতাল’ খ্যাত এই প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ায় জনগণ ক্ষতির সম্মুখীন হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এছাড়া, হাসপাতালটির সাথে যুক্ত চার থেকে পাঁচশ মেডিকেল ও নার্সিং শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নেমে আসা অনিশ্চয়তা নিয়েও তিনি গভীর উদ্বেগ জানান।

​পরিশেষে, শিক্ষার্থী ও জনগণের স্বার্থে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল