দিকপাল

ডেঙ্গু প্রতিরোধে পাড়ায় পাড়ায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতামূলক বার্তার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর ভয়াবহ বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং করা এবং মসজিদের জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। [TECHTARANGA-POST:3000]মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক’ এক উচ্চপর্যায়ের জরুরি সভায় তিনি এ নির্দেশ প্রদান করেন। [TECHTARANGA-POST:3002]সভায় প্রধানমন্ত্রী বলেন, "ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমিয়ে আনতে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসকল এলাকা ডেঙ্গুপ্রবণ বা হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে, সেখানে লার্ভিসাইড স্প্রে ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ প্রতিরোধমূলক কার্যক্রম বহুগুণ জোরদার করতে হবে।" [TECHTARANGA-POST:2995]সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে সচেতন করতে স্থানীয় মাইকিং ব্যবস্থা চালু এবং ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জুমার খুতবায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা বিষয়ে বার্তা প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।সভায় সরকারি আবাসিক কোয়ার্টার, দপ্তর ও হাসপাতালের নিজস্ব প্রাঙ্গণ সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সিটি করপোরেশনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।উচ্চপর্যায়ের এই সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেঙ্গু প্রতিরোধে পাড়ায় পাড়ায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতামূলক বার্তার নির্দেশ প্রধানমন্ত্রীর