বিচার বিভাগের স্বাধীনতা ও এখতিয়ার স্পষ্ট করার তাগিদ শিক্ষাবিদদের, সংবিধান সংশোধন কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সংবিধানের ব্যাখ্যা প্রদান ও মৌলিক কাঠামোগত বিষয়ে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ অঙ্গের এখতিয়ার সাংবিধানিকভাবে সুনির্দিষ্ট করার জোর মতামত দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। [TECHTARANGA-POST:3018]মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির ৭ম বৈঠকে তারা এ কথা জানান। বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উপাচার্য ও শিক্ষক সমাজের ওপরিউক্ত প্রস্তাবনার কথা তুলে ধরেন। [TECHTARANGA-POST:3013]স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "রাষ্ট্রের একটি অঙ্গ যাতে অন্য অঙ্গের ওপর খবরদারি করতে না পারে, তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা বজায় রেখে এর এক্তিয়ার স্পষ্ট করা প্রয়োজন, যাতে সংবিধানের ব্যাখ্যার ক্ষেত্রে জনআকাঙ্ক্ষা উপেক্ষিত না হয়।"জুলাই গণঅভ্যুত্থানে বিশেষ অবদান রাখা শিক্ষক সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদদের উপস্থিতিতে আয়োজিত এ বৈঠকে সংবিধান সংশোধন, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনসহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা হয়। [TECHTARANGA-POST:3004]সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি জানান, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার কাঠামোর চূড়ান্ত বিকল্প হিসেবে রাষ্ট্রপতির ভূমিকা বাদ দেওয়া এবং বিচার বিভাগের ভূমিকা রাখার বিষয়ে আলোচকেরা মতামত দিয়েছেন। এছাড়া রাষ্ট্রকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সংসদে দ্বি-কক্ষ বিশিষ্ট ব্যবস্থা বা 'উচ্চকক্ষ' প্রবর্তন, বিভিন্ন শ্রেণি-পেশা ও জেলাভিত্তিক প্রতিনিধি নির্বাচনের পদ্ধতি, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ, পঞ্চদশ সংশোধনী এবং ৭ম অনুচ্ছেদে বর্ণিত 'জনগণের সার্বভৌমত্ব' আরও স্পষ্ট করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।সংবিধান সংশোধনের চলমান প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ না থাকা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, "আমরা জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে কাজ করছি। বিরোধী দলকে কমিটিতে সদস্য নাম দেওয়ার জন্য প্রতিনিয়ত আহ্বান জানানো হচ্ছে। তারা লিখিত মতামতও জমা দিতে পারেন। সরকার ও বিরোধী দল সবাই মিলে সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করতে চায়।"সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমীন এবং মাহমুদুল হক রুবেল।শিক্ষাবিদদের মধ্যে অংশ নেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্যাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক গীতিআরা নাসরিন, অধ্যাপক সামিনা লুত্ফা, অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে এইচ লুত্ফুল এলাহী, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ এবং বুয়েটের উপাচার্য অধ্যাপক একরামুল হকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ শিক্ষাবিদেরা।