দিকপাল

চকবাজারে আগুন নেভাতে গিয়ে তীব্র ধোঁয়ায় ফায়ার সার্ভিসের দুই কর্মী অসুস্থ, ঢামেকে ভর্তি

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অবস্থিত মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় তীব্র বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী। সোমবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। [TECHTARANGA-POST:2996]অসুস্থ হওয়া দুই ফায়ার ফাইটার হলেন— মো. জিল্লুর রহমান (৪০) এবং নজরুল ইসলাম (৫০)।হাসপাতালে নিয়ে আসা ঢাকা সিটি ইউনিট রেসকোর্স সেন্টারের মো. আলহা জানান, ভবনটিতে দীর্ঘসময় ধরে চলা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ পরিচালনার সময় অতিরিক্ত ধোঁয়ার কারণে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। [TECHTARANGA-POST:2995]ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চকবাজারের অগ্নিকাঞ্চল থেকে অসুস্থ অবস্থায় ফায়ার সার্ভিসের দুই কর্মীকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

চকবাজারে আগুন নেভাতে গিয়ে তীব্র ধোঁয়ায় ফায়ার সার্ভিসের দুই কর্মী অসুস্থ, ঢামেকে ভর্তি