দিকপাল

আনোয়ার ইব্রাহিমের ঢাকা আগমন স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের জন্য ঢাকায় আসার কর্মসূচি বাতিল করেছেন তিনি।শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের তারিখ চূড়ান্ত করা হয়েছিল।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ সফরের পাশাপাশি আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড যাত্রাও স্থগিত করা হয়েছে। ঢাকা সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার দ্বিপক্ষীয় পর্বে বসার কথা ছিল; যেখানে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হওয়ার কথা ছিল।উল্লেখ্য, আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর।

আনোয়ার ইব্রাহিমের ঢাকা আগমন স্থগিত