দিকপাল

ব্যাংককে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের পাশে বিরোধীদলীয় নেতা

ইয়াসরির মাহবুব
ইয়াসরির মাহবুব স্টাফ রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬ | ১০:১১ এ এম | প্রিন্ট সংস্করণ

ব্যাংককে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের পাশে বিরোধীদলীয় নেতা

থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে সেখানে যান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। শনিবার ৯ মে তিনি আহত যোদ্ধাদের দেখতে হাসপাতালে যান এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

​সফরকালে বিরোধীদলীয় নেতা গুরুতর আহতদের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনায় আল্লাহর নিকট বিশেষ দোয়া প্রার্থনা করেন। এ সময় চিকিৎসাধীন যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান।

​সফরকালীন সময়ে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। বিরোধীদলীয় নেতা আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২৪ মে ২০২৬

ব্যাংককে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের পাশে বিরোধীদলীয় নেতা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে সেখানে যান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। শনিবার ৯ মে তিনি আহত যোদ্ধাদের দেখতে হাসপাতালে যান এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

​সফরকালে বিরোধীদলীয় নেতা গুরুতর আহতদের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনায় আল্লাহর নিকট বিশেষ দোয়া প্রার্থনা করেন। এ সময় চিকিৎসাধীন যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান।

​সফরকালীন সময়ে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। বিরোধীদলীয় নেতা আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল