দিকপাল

ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

দিকপাল২৪ ডেক্স
দিকপাল২৪ ডেক্স
প্রকাশ : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১১:১৪ এ এম | প্রিন্ট সংস্করণ

ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি : সংগ্রহীত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫৬ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন গোপালগঞ্জে; পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে এসব বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এলাকাভিত্তিক হিসাবে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনের পাশাপাশি গাজীপুরে ১৯ প্লাটুন, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন, নারায়ণগঞ্জ ও কক্সবাজারে সাত প্লাটুন করে এবং ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন হওয়া বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল, জনসমাগমপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে ফরিদপুরের নাওডোবা-ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কে গাছ কেটে তৈরি করা প্রতিবন্ধকতা সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতেও কাজ করছেন বিজিবি সদস্যরা।

মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন ইউনিটের সঙ্গে সমন্বয় রক্ষায় বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল