বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সবুজ অরণ্য, বন্যপ্রাণী আর সাগরপাড়ের সি বিচগুলো প্রতিবছর হাজার হাজার দেশি-বিদেশি পর্যটককে আকৃষ্ট করলেও সৈকতের ঘূর্ণিস্রোত ও চোরাবালি ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। বন বিভাগের কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোসল করতে নেমে গত তিন বছরে সুন্দরবনের বিভিন্ন সি বিচে অন্তত চারজন দেশি-বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে; এতে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে সংশ্লিষ্ট মহলে।
সর্বশেষ গত ৬ নভেম্বর বিকেলে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোল সি বিচে নেমে প্রবল স্রোতে তলিয়ে যান ময়মনসিংহের ভালুকা উপজেলার রিয়াজ আহমেদ (২৭)। পরদিন আলোরকোল সি বিচ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে বন বিভাগ ও কোস্টগার্ড। এর আগে ২০২৫ সালের ৮ নভেম্বর পশুর ও ঢাংমারী নদীর মোহনায় ডুবে প্রাণ হারান যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি রিয়ানা আবজাল (২৮), একই বছরের ২০ সেপ্টেম্বর পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালীতে মারা যান আইরিশ নাগরিক কারমেল নইলিন (৫৭) এবং ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমেরচর সি বিচে স্রোতের টানে ডুবে মারা যান মাহিত আব্দুল্লাহ (১৬) নামের এক কিশোর। এ ছাড়া ২০০৪ সালের ১৩ মার্চ কটকার জামতলা সি বিচে ঘূর্ণিস্রোতে পড়ে একসঙ্গে প্রাণ হারিয়েছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের ১১ শিক্ষার্থী।
পর্যটন সংশ্লিষ্টদের মতে, ঢেউয়ের ঘূর্ণিপাক ও চোরাবালির বিষয়ে অজ্ঞতা এবং অতি আবেগে সাহসিকতা দেখাতে গিয়েই পর্যটকরা বড় ধরনের দুর্ঘটনায় পড়ছেন। পাশাপাশি সুন্দরবন বিভাগ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস) জানিয়েছে, সুন্দরবনের সি বিচগুলো মূল ভূখণ্ডের চিকিৎসা কেন্দ্র থেকে ৮০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত হওয়ায় দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার সুযোগ না থাকায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ জানান, গত কয়েক বছরে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর পর বন বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে। বিপজ্জনক সৈকতগুলোতে নামার ওপর নিষেধাজ্ঞা জারি রাখার পাশাপাশি সব সৈকতে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে এবং পর্যটন মৌসুমে গুরুত্বপূর্ণ স্পটগুলোতে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনেরও পরিকল্পনা রয়েছে।
নিউজ সোর্স: সুন্দরবন বিভাগ (খুলনা অঞ্চল), ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস), বাংলাদেশ কোস্টগার্ড

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন