দিকপাল

সিলেট বিভাগে হামের ভয়াবহ সংক্রমণ, আরও এক শিশুর মৃত্যু

হেলথ ডেক্স
হেলথ ডেক্স
প্রকাশ : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১২:২৩ পি এম | প্রিন্ট সংস্করণ

সিলেট বিভাগে হামের ভয়াবহ সংক্রমণ, আরও এক শিশুর মৃত্যু
ছবি : সংগ্রহীত

সিলেট বিভাগে হাম রোগের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪০ জন; এ ছাড়া হাম সন্দেহে দুই মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার (২৮ নভেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই মাস বয়সী শিশুটির মৃত্যু হয়; তার বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬০ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৮৪৬ জন, সুনামগঞ্জে ৫৩৮ জন, হবিগঞ্জে ৩০৪ জন এবং মৌলভীবাজারে ২৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ২৫ জনের মধ্যে সিলেটে ১১ জন, মৌলভীবাজারে ৭ জন, সুনামগঞ্জে ৪ জন এবং হবিগঞ্জে ৩ জন রয়েছেন। একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া ১৪০ জনের মধ্যে সিলেটে ৯৯ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ৭ জন এবং সুনামগঞ্জে ৪ জন রয়েছেন।

হাসপাতালভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ১০৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৪০৯ জন। অন্যদিকে, বেসরকারি হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন। সব মিলিয়ে বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৭৫ জন রোগী চিকিৎসাধীন আছেন।

এদিকে, বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ২২৭ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, বিভাগের চার জেলাতেই সংক্রমণ অব্যাহত থাকায় পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।

নিউজ সোর্স: স্বাস্থ্য অধিদপ্তর (সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়), সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

সিলেট বিভাগে হামের ভয়াবহ সংক্রমণ, আরও এক শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল