দিকপাল

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অবরোধ-ভাঙচুর, পুড়ল ২০ মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১০:২৩ এ এম | প্রিন্ট সংস্করণ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অবরোধ-ভাঙচুর, পুড়ল ২০ মোটরসাইকেল
ছবি : সংগ্রহীত

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ ও ভাঙচুর চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় অসংখ্য ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলে থাকা প্রায় ২০টি মোটরসাইকেল এবং একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে; এতে প্রায় দেড় ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬ ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে যান। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থল ভাঙচুর করেন এবং সেখানে থাকা প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেন। পরে নাওডোবা গোলচত্বরে থাকা ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলেও অগ্নিসংযোগ করা হয়। তবে অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো হামলা বা ভাঙচুর না করতে নির্দেশ দিতে দেখা যায়; ফলে টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অবরোধের কারণে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানান, পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটানোর আগাম খবরে পুলিশ রাত থেকেই সতর্ক অবস্থানে ছিল। সকালে কিছু লোক ককটেল বিস্ফোরণ ঘটালে কোনো প্রাণহানি ছাড়াই পুলিশ তাদের প্রতিহত করতে সক্ষম হয়। এ ঘটনায় পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অবরোধ-ভাঙচুর, পুড়ল ২০ মোটরসাইকেল

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল