ভিসা ছাড়াই যাতায়াতের সুযোগ দিতে বিশ্বের ৩৪টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি থাকলেও সাধারণ পাসপোর্টধারী বাংলাদেশিরা এই চুক্তির আওতায় কেবল মালদ্বীপে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পাবেন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো ভিসা অব্যাহতি চুক্তির হালনাগাদ তালিকায় এ তথ্য জানানো হয়েছে।
১ জুলাই ২০২৬ পর্যন্ত হালনাগাদ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই তালিকা অনুযায়ী, ৩৪টি দেশের সঙ্গে চুক্তির বেশির ভাগই কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য। কেবল মালদ্বীপের ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ, কূটনৈতিক ও অফিশিয়াল—সব ধরনের পাসপোর্টধারী ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন এবং একইভাবে মালদ্বীপের সব ধরনের পাসপোর্টধারীও বাংলাদেশে প্রবেশ করতে পারবেন; তবে দুই দেশের নাগরিকদের ক্ষেত্রেই কর্মসংস্থানের উদ্দেশ্যে ভ্রমণে এ সুবিধা প্রযোজ্য হবে না।
এ ছাড়া ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো—সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।
অন্যদিকে, জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য, যার আওতায় দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, চুক্তির শর্ত মেনে নির্দিষ্ট ধরনের পাসপোর্টধারীরা এসব দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারলেও সাধারণ পাসপোর্টধারী বাংলাদেশিদের জন্য এ সুবিধা একমাত্র মালদ্বীপেই সীমাবদ্ধ রয়েছে।
সোর্স: স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন