দিকপাল

হামে মোট মৃত্যু ছাড়াল ১২৮


হেলথ ডেক্স
হেলথ ডেক্স
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ০৪:১৫ পি এম | প্রিন্ট সংস্করণ

হামে মোট মৃত্যু ছাড়াল ১২৮
ছবি : সংগ্রহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৬১ জন; এ ছাড়া নমুনা পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৫৪ জনের।


শনিবার (২৮ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়; বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৯ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৮৭৪ জন; স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন, যার মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬০৮ জনের।


এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


হামে মোট মৃত্যু ছাড়াল ১২৮

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৬১ জন; এ ছাড়া নমুনা পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৫৪ জনের।


শনিবার (২৮ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়; বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৯ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৮৭৪ জন; স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন, যার মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬০৮ জনের।


এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল