দিকপাল

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের চুক্তি

১৬ ডিসেম্বর চার ফ্লাইটে যাত্রা শুরু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ০৪:০৮ পি এম | প্রিন্ট সংস্করণ

১৬ ডিসেম্বর চার ফ্লাইটে যাত্রা শুরু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে চারটি জাপানি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের চুক্তি করতে যাচ্ছে সরকার। আগামী সোমবার (৩০ নভেম্বর) এ-সংক্রান্ত পরিচালন ও রক্ষণাবেক্ষণ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। তবে চুক্তির একটি বিশেষ শর্ত নিয়ে ইতিমধ্যে আলোচনা তৈরি হয়েছে। শর্ত অনুযায়ী, আগামী ১৫ বছর শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অন্য কোনো বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে না সরকার। তবে নতুন বিমানবন্দর নির্মাণকাজ ও সামরিক স্থাপনা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে সীমিত পরিসরে তৃতীয় টার্মিনালের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। এরপর ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

যেভাবে পরিচালিত হবে তৃতীয় টার্মিনাল

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পরিচালিত হবে তৃতীয় টার্মিনাল। সরকারের পক্ষে দায়িত্ব পালন করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেসরকারি অংশীদার হিসেবে থাকবে চারটি জাপানি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম। প্রতিষ্ঠানগুলো হলো সুমিতোমো করপোরেশন, জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নিপ্পন কোয়েই ও নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন।

চুক্তি অনুযায়ী, কনসেশন স্বত্ব বাবদ সরকারকে এককালীন ৮১ লাখ মার্কিন ডলার বা প্রায় ১০০ কোটি টাকা দেবে জাপানি অপারেটর। অথচ তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। সে হিসাবে এককালীন পাওয়া অর্থের পরিমাণ মোট নির্মাণ ব্যয়ের মাত্র ০.৪৫ শতাংশ।

রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রেও নির্ধারণ করা হয়েছে কয়েকটি ধাপ। চুক্তি অনুযায়ী, প্রথম আট মাস সরকার কোনো রাজস্ব পাবে না। পরবর্তী ছয় মাস মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ পাবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে আন্তর্জাতিক যাত্রীপ্রতি ২ দশমিক ১০ ডলার এবং কার্গো আয় থেকে ২৭ শতাংশ পাবে সরকার।

অন্যদিকে বোর্ডিং ব্রিজ, দোকান, লাউঞ্জ, বহুতল গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন থেকে আয় করবে জাপানি পরিচালনাকারী প্রতিষ্ঠান।

তৃতীয় টার্মিনাল ব্যবহারকারী আন্তর্জাতিক বহির্গামী যাত্রীদের এমবারকেশন ফি বাবদ গুনতে হবে ১২ দশমিক ৫০ ডলার বা প্রায় ১ হাজার ৫৬০ টাকা। বর্তমানে বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনালে এ ফি ৫০০ টাকা। ফলে নতুন টার্মিনালে আন্তর্জাতিক যাত্রীদের এ খাতে ব্যয় প্রায় তিন গুণ বাড়বে।

এদিকে নতুন টার্মিনালে আন্তর্জাতিক ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পরিচালনা করবে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি অংশের জন্য দ্বিতীয় একটি অপারেটর নিয়োগ দেবে জাপানি কনসোর্টিয়াম।

এ জন্য প্রাথমিকভাবে চারটি বিদেশি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে। এগুলো হলো তুরস্কের চেলেবি এভিয়েশন, যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট এবং সংযুক্ত আরব আমিরাতের ডনাটা।

বর্তমানে শাহজালাল বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বছরে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা আয় করে। ফলে এ ব্যবসার অর্ধেক অংশ অন্য অপারেটরের হাতে গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আয়ে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

ঋণ পরিশোধে বাড়ছে বেবিচকের চাপ

তৃতীয় টার্মিনাল নির্মাণে নেওয়া বিদেশি ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে চলতি বছরের জুনে। ২০২৫-২৬ অর্থবছরে বেবিচক ঋণ পরিশোধ করেছে ১ হাজার ১৫০ কোটি ৩৮ লাখ টাকা। একই অর্থবছরে সংস্থাটির মোট ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ২৪২ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৫ শতাংশ বেশি।

বিপরীতে বেবিচকের আয় বেড়েছে মাত্র ২ দশমিক ৪ শতাংশ। গত অর্থবছরে সংস্থাটির আয় ছিল ৩ হাজার ৯৯০ কোটি ৭৪ লাখ টাকা।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিদ্যমান টার্মিনাল ও অন্যান্য কার্যক্রম থেকে পাওয়া আয় দিয়েই ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে। ইতিমধ্যে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। আগামী ডিসেম্বরে আরও প্রায় ৯০০ কোটি টাকা পরিশোধের কথা রয়েছে।

সাবেক বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) এম মফিদুর রহমান বলেন, তৃতীয় টার্মিনাল চালু না হওয়ায় বেবিচক প্রত্যাশিত বাড়তি রাজস্ব পায়নি। টার্মিনালটি চালু হলে সংস্থাটির বার্ষিক আয় পাঁচ হাজার কোটি টাকা ছাড়াতে পারে বলে আগে ধারণা করা হয়েছিল।

১৬ ডিসেম্বর চার ফ্লাইটে সীমিত কার্যক্রম শুরু

বেবিচক সূত্র জানায়, আগামী ১৬ ডিসেম্বর দুটি ফ্লাইটের উড্ডয়ন ও দুটি ফ্লাইটের অবতরণের মাধ্যমে তৃতীয় টার্মিনালের সীমিত কার্যক্রম শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দিয়ে এর সূচনা হওয়ার কথা রয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, মালয়েশিয়া ও দুবাইগামী দুটি এবং থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে আসা দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।

নতুন টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে প্রায় দুই কোটিতে দাঁড়াবে। একই সঙ্গে বাড়বে কার্গো পরিচালনার সক্ষমতাও।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। পরে ২০২৩ সালের ৭ অক্টোবর এর আংশিক উদ্বোধন করা হয়েছিল।

বিমান চলাচল বিশ্লেষক উইং কমান্ডার (অব.) নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ঝুলে থাকার পর টার্মিনালটি চালুর উদ্যোগ ইতিবাচক। তবে এমবারকেশন ফি বৃদ্ধি ও পরিচালন চুক্তির শর্তগুলো নিয়ে উদ্বেগ রয়েছে। টার্মিনালের পরিচালন ব্যয় কেমন হবে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়।

নজরুল ইসলাম আরও বলেন, নতুন টার্মিনাল চালু হলে বিদেশি এয়ারলাইনসগুলোর আগ্রহ বাড়তে পারে। তবে স্লট বরাদ্দ নির্ভর করবে বিমানবন্দরের সামগ্রিক সক্ষমতার ওপর। পাশাপাশি দেশীয় এয়ারলাইনসগুলোর বাজার হিস্যা ধরে রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

১৬ ডিসেম্বর চার ফ্লাইটে যাত্রা শুরু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল