দিকপাল

হাসিনাকে ভারত প্রত্যর্পণ না করলে আইসিজেতে যাবে বাংলাদেশ: স্পিকার


সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ০১:১৬ পি এম | প্রিন্ট সংস্করণ

হাসিনাকে ভারত প্রত্যর্পণ না করলে আইসিজেতে যাবে বাংলাদেশ: স্পিকার
ছবি : সংগ্রহীত

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) শরণাপন্ন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। পাকিস্তান সফরকালে দেশটির সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট জানিয়ে দেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে সরাসরি কারাগারে যেতে হবে।


শনিবার (২৮ নভেম্বর ২০২৬) ইসলামাবাদে পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা, ভারতের সঙ্গে সম্পর্ক এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন স্পিকার। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, এসব ঘোষণা কেবল কর্মীদের সক্রিয় রাখার জন্য এবং আগামী ১০ বছরেও তিনি দেশে ফিরবেন না।

শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়ার সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভারত যদি তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করে, তবে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে। গত ১৫ বছরে বাংলাদেশ প্রতিবেশী দেশের একটি ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল এবং এর ফলে দেশের মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


বাংলাদেশের মানুষ বরাবরই গণতান্ত্রিক এবং তারা কোনো ধরনের স্বৈরশাসন সহ্য করে না অভিমত জানিয়ে স্পিকার বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর দেশটি সামরিক ও বেসামরিক উভয় ধরনের শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, যার মধ্যে বেসামরিক স্বৈরশাসকদের শাসন ছিল সবচেয়ে ভয়াবহ প্রকৃতির। পাকিস্তান ও বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা একই ধরনের উল্লেখ করে তিনি ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা চালুর সমালোচনা করেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন স্বচ্ছ হয়েছে বলে জানান।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


হাসিনাকে ভারত প্রত্যর্পণ না করলে আইসিজেতে যাবে বাংলাদেশ: স্পিকার

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) শরণাপন্ন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। পাকিস্তান সফরকালে দেশটির সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট জানিয়ে দেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে সরাসরি কারাগারে যেতে হবে।


শনিবার (২৮ নভেম্বর ২০২৬) ইসলামাবাদে পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা, ভারতের সঙ্গে সম্পর্ক এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন স্পিকার। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, এসব ঘোষণা কেবল কর্মীদের সক্রিয় রাখার জন্য এবং আগামী ১০ বছরেও তিনি দেশে ফিরবেন না।

শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়ার সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভারত যদি তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করে, তবে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে। গত ১৫ বছরে বাংলাদেশ প্রতিবেশী দেশের একটি ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল এবং এর ফলে দেশের মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


বাংলাদেশের মানুষ বরাবরই গণতান্ত্রিক এবং তারা কোনো ধরনের স্বৈরশাসন সহ্য করে না অভিমত জানিয়ে স্পিকার বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর দেশটি সামরিক ও বেসামরিক উভয় ধরনের শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, যার মধ্যে বেসামরিক স্বৈরশাসকদের শাসন ছিল সবচেয়ে ভয়াবহ প্রকৃতির। পাকিস্তান ও বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা একই ধরনের উল্লেখ করে তিনি ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা চালুর সমালোচনা করেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন স্বচ্ছ হয়েছে বলে জানান।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল