দিকপাল

মার্কিন বিমানবাহিনীর অস্ত্রের মজুত ব্যবস্থাপনাও সাইবার ঝুঁকিতে

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ০৮:০৪ এ এম | প্রিন্ট সংস্করণ

মার্কিন বিমানবাহিনীর অস্ত্রের মজুত ব্যবস্থাপনাও সাইবার ঝুঁকিতে
ছবি : সংগ্রহীত

মার্কিন বিমানবাহিনীর কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ সাইবার অনুপ্রবেশের ঘটনা দেশটির সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এই প্ল্যাটফর্মে সংরক্ষিত কৌশলগত পরিকল্পনা, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্য এবং সামরিক সরঞ্জামের সরবরাহ ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত নথি ঝুঁকির মুখে রয়েছে। বিশেষভাবে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্বের ২০০টির বেশি মার্কিন বিমানঘাঁটিতে মজুত বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব নিয়ে।

বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্রগুলোর দুজনের দাবি, প্রায় এক মাস আগে সিস্টেম হালনাগাদের সময় ক্লাউড ওয়ানে হ্যাকারদের অনুপ্রবেশ শনাক্ত হয়। এরপর থেকে প্ল্যাটফর্মটির কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে হামলাকারীরা কারা এবং তারা কোনো তথ্য চুরি করতে সক্ষম হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে রয়টার্সকে দেওয়া বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তা পরিস্থিতি, দুর্বলতা কিংবা পরিচালনাসংক্রান্ত বিষয়ে তারা মন্তব্য করে না। তবে সামরিক তথ্য, প্রযুক্তিগত ব্যবস্থা এবং অভিযান পরিচালনার সক্ষমতা সুরক্ষায় নিয়মিত সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়।

২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানকে মার্কিন বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি কার্যক্রমের কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করা হয়। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের প্রযুক্তিগত সুবিধা একীভূত করে এটি তৈরি করা হয়েছে। এর আওতায় কয়েক ডজন অ্যাপ্লিকেশন পরিচালিত হয়। এসব অ্যাপ্লিকেশনে কর্মীদের ব্যক্তিগত তথ্য ও বেতন ব্যবস্থাপনার পাশাপাশি সামরিক সরঞ্জামের সরবরাহ এবং রক্ষণাবেক্ষণের হিসাব সংরক্ষিত থাকে।

ক্লাউড ওয়ানের ব্যবহার কেবল দাপ্তরিক কাজেই সীমাবদ্ধ নয়। বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রমও এই প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। এর মধ্যে রয়েছে ‘ক্লাউড-বেজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা। উত্তর আমেরিকার বিভিন্ন স্থানে স্থাপিত আকাশ প্রতিরক্ষা রাডারসহ একাধিক উৎস থেকে পাওয়া তথ্য সমন্বয়ের কাজে ব্যবহৃত হয় এটি।

এ ছাড়া ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’ নামের একটি ব্যবস্থাও ক্লাউড ওয়ানের অধীনে পরিচালিত হয়। বিশ্বের ২০০টির বেশি মার্কিন বিমানবাহিনীর ঘাঁটিতে মজুত বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব সংরক্ষণ এবং ব্যবস্থাপনার দায়িত্ব এই সিস্টেমের। ফলে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনায় সামরিক অস্ত্রের মজুতসংক্রান্ত তথ্যের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে।

সূত্রগুলোর দুজন ক্লাউড ওয়ানকে মার্কিন সামরিক বাহিনীর বৃহত্তম ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি বলে উল্লেখ করেছেন। তাঁদের একজন রয়টার্সকে জানিয়েছেন, এই ব্যবস্থায় অনুপ্রবেশের ঘটনা অত্যন্ত গুরুতর।

এদিকে, সাইবার হামলার প্রকৃত প্রভাব ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি নির্ধারণে তদন্তকারীরা মার্কিন সামরিক বাহিনীর সাইবার শাখা ‘সাইবার কমান্ড’-এর সহায়তা চেয়েছেন। একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। তবে এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাইবার কমান্ডের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মার্কিন বিমানবাহিনীর অস্ত্রের মজুত ব্যবস্থাপনাও সাইবার ঝুঁকিতে

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল