প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর এবং এ সময় প্রধানমন্ত্রীও তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী উপহার হিসেবে তুলে দেন।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এই তথ্য জানান।
তিনি জানান, এ সময় প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কে কোন খেলা পছন্দ করে তা জানতে চান। শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী তাদের হাতে বিভিন্ন ক্রীড়াসামগ্রী তুলে দেন এবং শিশুরাও প্রধানমন্ত্রীকে তাঁর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে শিশু-কিশোরদের এই আনন্দঘন মুহূর্তটি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন