দিকপাল

তহুরা মঞ্জিলে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগ, পুলিশের ঘটনাস্থল পরিদর্শন


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ০৯:৩৭ পি এম | প্রিন্ট সংস্করণ

তহুরা মঞ্জিলে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগ, পুলিশের ঘটনাস্থল পরিদর্শন
ছবি : সংগ্রহীত

বরিশাল নগরীতে জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় নগরীর কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের বাসভবনে এই হামলা চালানো হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জন যুবক বাসভবনটিতে প্রবেশ করে তিনতলা ভবনটির জানালার কাচ ভাঙচুর শুরু করেন এবং একপর্যায়ে দুর্বৃত্তরা ভবনের নিচতলায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসকে খবর দেন এবং স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, বাসভবনটিতে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন, তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না।

এ ছাড়া তহুরা মঞ্জিলের অন্য একটি ভবনে জিয়াউল আহসানের বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক বসবাস করলেও তিনিও বর্তমানে বরিশালে থাকেন না এবং জিয়াউল আহসান নিজে বর্তমানে কারাগারে রয়েছেন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান জানান, ঘটনার পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

বিষয় : তহুরা মঞ্জিল জিয়াউল আহসান জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার বৈদ্যপাড়া কলেজ রোড

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


তহুরা মঞ্জিলে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগ, পুলিশের ঘটনাস্থল পরিদর্শন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

বরিশাল নগরীতে জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় নগরীর কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের বাসভবনে এই হামলা চালানো হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জন যুবক বাসভবনটিতে প্রবেশ করে তিনতলা ভবনটির জানালার কাচ ভাঙচুর শুরু করেন এবং একপর্যায়ে দুর্বৃত্তরা ভবনের নিচতলায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসকে খবর দেন এবং স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, বাসভবনটিতে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন, তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না।

এ ছাড়া তহুরা মঞ্জিলের অন্য একটি ভবনে জিয়াউল আহসানের বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক বসবাস করলেও তিনিও বর্তমানে বরিশালে থাকেন না এবং জিয়াউল আহসান নিজে বর্তমানে কারাগারে রয়েছেন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান জানান, ঘটনার পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল