দিকপাল

স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা: অভিযুক্ত গণপিটুনিতে নিহত


প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ০১:৪১ এ এম | প্রিন্ট সংস্করণ

স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা: অভিযুক্ত গণপিটুনিতে নিহত

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদি হাসান (৩০) গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা সুরুজ জামানকে চার বছরের ছোট্ট মেয়ের সামনে হত্যা করা হয়। নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোমান কাউসার অভিযোগ করে বলেন, ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।

এদিকে সুরুজ জামান হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল রাতেই ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। পুলিশ জানায়, এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে ধরে পিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয় এবং মরদেহ মর্গে রাখা হয়। স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকাণ্ডের পর গণপিটুনির এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুল করিম বলেন যে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

বিষয় : গণপিটুনি

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা: অভিযুক্ত গণপিটুনিতে নিহত

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদি হাসান (৩০) গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা সুরুজ জামানকে চার বছরের ছোট্ট মেয়ের সামনে হত্যা করা হয়। নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোমান কাউসার অভিযোগ করে বলেন, ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।

এদিকে সুরুজ জামান হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল রাতেই ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। পুলিশ জানায়, এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে ধরে পিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয় এবং মরদেহ মর্গে রাখা হয়। স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকাণ্ডের পর গণপিটুনির এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুল করিম বলেন যে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল