দিকপাল

নেত্রকোনায় দেশের দীর্ঘতম দুই লেনবিশিষ্ট অস্থায়ী কাঠের সেতু উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ০৭:১৪ পি এম | প্রিন্ট সংস্করণ

নেত্রকোনায় দেশের দীর্ঘতম দুই লেনবিশিষ্ট অস্থায়ী কাঠের সেতু উদ্বোধন

নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম দুই লেনবিশিষ্ট অস্থায়ী কাঠের সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত এই দুটি সেতু চালুর ফলে দুর্গাপুর উপজেলা সদরসহ কুল্লাগড়া ও বিরিশিরি ইউনিয়নের লাখো মানুষের যাতায়াতের দীর্ঘদিনের চরম দুর্ভোগ লাঘব হবে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও সমাজকর্মীদের স্বেচ্ছাশ্রমে সেতু দুটি নির্মিত হয়েছে।

আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) দুপুরে দুর্গাপুরের তেরিবাজার থেকে শিবগঞ্জ ঘাট পর্যন্ত নির্মিত পাশাপাশি দুটি সেতু বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রায় এক মাস ধরে প্রতিদিন অন্তত ২৮ জন শ্রমিকের পরিশ্রমে ৬০০ ফুট দীর্ঘ ও ভিন্ন প্রস্থের (একটি ৮ ফুট ও অন্যটি ৬ ফুট) এই সেতু দুটি তৈরি করা হয়, যার একটি দিয়ে যানবাহন এপার থেকে ওপারে যাবে এবং অন্যটি দিয়ে বিপরীত দিক থেকে চলাচল করবে। এর আগে স্থায়ী সেতুর অভাবে বর্ষায় নৌকা এবং শুকনা মৌসুমে ফেরি ও বালুচর পাড়ি দিয়ে যাতায়াত করতে গিয়ে শিক্ষার্থী, রোগী ও পর্যটকদের চরম বিড়ম্বনা পোহাতে হতো। সেতুটির রক্ষণাবেক্ষণ ও আয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সর্বধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়ে একটি পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে, যেখানে সাধারণ পথচারী ও শিক্ষার্থীরা বিনা টোলে যাতায়াত করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়। এ বিষয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সম্মিলিত প্রচেষ্টায় টানা তিন বছর ধরে এখানে অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করা হলেও সোমেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের প্রকল্পের কাজ বর্তমানে এগিয়ে চলছে, যা ২০২৯ সালের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বর্ষা আসার আগপর্যন্ত আগামী প্রায় পাঁচ মাস স্থানীয়দের যাতায়াত ও পর্যটকদের যাতায়াতের জন্য এই সেতু দুটি সচল থাকবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় দেশের দীর্ঘতম দুই লেনবিশিষ্ট অস্থায়ী কাঠের সেতু উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল