নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে সচেতন ও আগ্রহী হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদ ভবনে পরিদর্শনকারী শিক্ষার্থীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় সংসদ অধিবেশনের বিরতিকালে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী, দ্য আগা খান একাডেমি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং প্রাণীর প্রতি সদয় আচরণ করার—এই তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে তা অনুসরণের পরামর্শ দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম প্রমুখ। এর আগে শিক্ষার্থীরা সংসদ ভবন সম্পর্কিত সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেওয়ার পাশাপাশি সংসদ লাইব্রেরি পরিদর্শন, সরাসরি অধিবেশন প্রত্যক্ষ করেন এবং উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।
সূত্র: সংসদ সচিবালয় ও প্রেস উইং

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন