দিকপাল

ডিসেম্বরকে ঘিরে নেত্রকোনা সীমান্তে বিজিবির কড়া নজরদারি


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ১০:০২ পি এম | প্রিন্ট সংস্করণ

ডিসেম্বরকে ঘিরে নেত্রকোনা সীমান্তে বিজিবির কড়া নজরদারি

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবৈধ প্রবেশ রোধ এবং যেকোনো ধরনের নাশকতামূলক বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে নজরদারি ও সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তে মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধেও টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

গত শনিবার (১৪ নভেম্বর ২০২৬) দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এসব তথ্য জানান। তিনি বলেন, সীমান্তের স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে সিসি ক্যামেরা, সার্চলাইট ও প্রয়োজনে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এছাড়া বিগত দিনে সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হয়েছে।

বিজিবি অধিনায়ক জানান, গত এক বছরে মানব পাচারবিরোধী অভিযানে তিন মানব পাচারকারীকে আটকের পাশাপাশি পাচারের শিকার ৯ জন পুরুষ ও দুই নারীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মাদকবিরোধী অভিযানে ২১ জন আসামিকে আটকের পাশাপাশি ৪ হাজার ৬৮ বোতল মদ, ৪২৮টি ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


ডিসেম্বরকে ঘিরে নেত্রকোনা সীমান্তে বিজিবির কড়া নজরদারি

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবৈধ প্রবেশ রোধ এবং যেকোনো ধরনের নাশকতামূলক বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে নজরদারি ও সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তে মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধেও টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

গত শনিবার (১৪ নভেম্বর ২০২৬) দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এসব তথ্য জানান। তিনি বলেন, সীমান্তের স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে সিসি ক্যামেরা, সার্চলাইট ও প্রয়োজনে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এছাড়া বিগত দিনে সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হয়েছে।

বিজিবি অধিনায়ক জানান, গত এক বছরে মানব পাচারবিরোধী অভিযানে তিন মানব পাচারকারীকে আটকের পাশাপাশি পাচারের শিকার ৯ জন পুরুষ ও দুই নারীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মাদকবিরোধী অভিযানে ২১ জন আসামিকে আটকের পাশাপাশি ৪ হাজার ৬৮ বোতল মদ, ৪২৮টি ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল