জন্মদাতা মা-বাবার সন্ধানে লুঙ্গি আর টি-শার্ট পরে কুমিল্লার সড়কে সড়কে লিফলেট বিতরণ করছেন নেদারল্যান্ডসের (ডাচ) নাগরিক হ্যারল্ড ডেভিড রাজীব। শৈশবের সাদাকালো ছবির সঙ্গে বর্তমানের ছবি এবং ‘শিশুকালে আমি’ ও ‘আমি এখন’ কথাটি সম্বলিত লিফলেটটি তিনি পথচারীদের হাতে তুলে দিয়ে জানতে চাইছেন, কেউ তাদের চেনেন কি না। শিকড়ের টানে দীর্ঘ ৪৬ বছর পর বাংলাদেশে ফিরে আসা রাজীব ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ৬ বার এসেও মা-বাবার সন্ধান পাননি, তবে হতাশ হয়ে হাল ছাড়তে নারাজ তিনি।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দিনভর কুমিল্লা নগরীর ঝাউতলা ও পুলিশ লাইন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন রাজীব। এ সময় তাঁর সঙ্গে ছিলেন একইভাবে মা-বাবার খোঁজে বাংলাদেশে আসা আরেক ডাচ নাগরিক সেলিনা গোমেজ এবং তাঁদের দোভাষী মোহাম্মদ ওমর।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজীবের জন্ম ১৯৭৭ সালে এবং ১৯৮০ সালে একটি এনজিওর মাধ্যমে দত্তক হিসেবে তাকে নেদারল্যান্ডসের একটি শ্বেতাঙ্গ পরিবারের কাছে তুলে দেওয়া হয়। নথিপত্রে তাঁর জন্মস্থান তৎকালীন বৃহত্তর কুমিল্লার (বর্তমান ব্রাহ্মণবাড়িয়া) নবীনগর উপজেলার পেয়ারাকান্দি উল্লেখ থাকলেও দত্তক প্রক্রিয়ায় ভুয়া তথ্য থাকার আশঙ্কায় সঠিকতা নিয়ে সংশয় রয়েছে। এর আগে একবার সম্ভাব্য বাবার সন্ধান মিললেও ডিএনএ পরীক্ষায় তা মেলেনি। তবে না শেফার ইচ্ছা প্রকাশ করে রাজীব জানান, যতদিন মা-বাবাকে না পাবেন, ততদিন প্রতি দুই বছর পরপর তিনি এভাবেই ফিরে আসবেন। এছাড়া বাংলাদেশের ঐতিহ্যবাহী লুঙ্গির প্রতি তাঁর বিশেষ ভালোলাগা রয়েছে বলে জানান তিনি।
এদিকে রাজীবের সহযাত্রী সেলিনা গোমেজের নথিপত্রে জন্মস্থান হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটের নাম রয়েছে এবং তাঁর গল্পটিও একইরকম। বৃহস্পতিবার লিফলেট বিতরণের পর রাজীব ও সেলিনা কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজীব মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক জানান, রাজীবের কাগজপত্রে উল্লিখিত জন্মস্থানের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা হয়েছে এবং তাঁর পরিবারের সন্ধান পেতে প্রশাসনের।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন