দিকপাল

শীতের নতুন সবজিতেও বাজারে উত্তাপ, নতুন আলু ১২০ ও গাজর ১৪০ টাকা কেজি

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ০৪:২৭ পি এম | প্রিন্ট সংস্করণ

শীতের নতুন সবজিতেও বাজারে উত্তাপ, নতুন আলু ১২০ ও গাজর ১৪০ টাকা কেজি

বাজারে শীতের নতুন সবজির সমারোহ শুরু হলেও দামের চড়া উত্তাপে ক্রেতাদের মুখে স্বস্তি নেই। রাজধানীর কাঁচাবাজারগুলোতে ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর ও টমেটোর মতো মৌসুমি সবজি ভরপুর থাকলেও চড়া দামের কারণে সাধারণ মানুষের জন্য তা কেনা কঠিন হয়ে পড়েছে। 

শুক্রবার (১৩ নজরভেম্বর ২০২৬) রাজধানীর উত্তরার সমবায় বাজার ঘুরে দেখা গেছে, পর্যাপ্ত সরবরাহ না থাকায় এবং পরিবহন ব্যয় যুক্ত হওয়ায় শীতকালীন আগাম সবজির বাজারদর এখনও বেশ চড়া। বাজারে নতুন আলু প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে, অথচ পুরোনো আলু মিলছে মাত্র ২০ থেকে ২৫ টাকায়। এছাড়া গাজর ও পুরোনো দেশি টমেটোর কেজি ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। 

বাজারের অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি ফুলকপি ও বাঁধাকপি ৪০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, মুলা ৫০ থেকে ৬০ টাকা, শালগম ৮০ টাকা এবং ব্রকলি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের বাজারে লম্বা বেগুন ৫০ ও গোল বেগুন ৬০ টাকা কেজি। পাশাপাশি করলা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৯০ টাকা, ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও পটল ৬০ টাকা এবং কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে তুলনামূলক কম দামে পেঁপে প্রতি কেজি ২০ টাকা, লাউ ও মিষ্টিকুমড়া ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। দেশি শসার কেজি ৮০ টাকা হলেও হাইব্রিড শসা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

নিত্যপ্রয়োজনীয় মসলার বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা, দেশি রসুন ৯০ টাকা, বড় আকারের রসুন ১৮০ টাকা এবং আদা ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি হালি কাঁচা কলা ৪০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। সবজির বাজারে আগুন থাকলেও লালশাক, পালংশাক, পুঁইশাক ও লাউশাকসহ বিভিন্ন ধরনের শাক আঁটিপ্রতি ১৫ থেকে ৫০ টাকায় বিক্রি হওয়ায় শাকের বাজারে কিছুটা স্বস্তি মিলছে। 

ব্যবসায়ীদের মতে, মৌসুমের শুরুতে আগাম উৎপাদিত এসব সবজির সরবরাহ কম থাকায় দাম বেশি রয়েছে। তবে আগামী ডিসেম্বরের দিকে বাজারে শীতকালীন সবজির পূর্ণ সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে প্রত্যাশা করছেন তারা। এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে মোটা চাল ও চিনির দাম বাড়লেও পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচ ও শসার দাম কিছুটা কমেছে।

সূত্র: বাজার ঘুরে প্রাপ্ত তথ্য ও টিসিবি

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬

শীতের নতুন সবজিতেও বাজারে উত্তাপ, নতুন আলু ১২০ ও গাজর ১৪০ টাকা কেজি

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল