দিকপাল

ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির


সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ১০:১৪ পি এম | প্রিন্ট সংস্করণ

ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
ছবি : সংগ্রহীত

অতীতের ফ্যাসিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রতিহিংসা ও প্রতিশোধের মানসিকতা দীর্ঘমেয়াদে সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে দেয়। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজিত ক্বিরাত সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশের মানুষের জাতীয় জীবনের সঙ্গে ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও ইসলামী সংস্কৃতির সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। 

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

অতীতের ফ্যাসিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রতিহিংসা ও প্রতিশোধের মানসিকতা দীর্ঘমেয়াদে সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে দেয়। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজিত ক্বিরাত সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশের মানুষের জাতীয় জীবনের সঙ্গে ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও ইসলামী সংস্কৃতির সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল