জামালপুর সীমান্তের শূন্যরেখায় টানা তিন দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন এক নারী। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোনো সুরাহা না হওয়ায় ভারতীয় সীমারেখায় অবস্থান করছেন তিনি। সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি কিংবা বিএসএফ—কেউই ওই নারীর দায়িত্ব নিতে চাচ্ছেন না।
জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ৮টায় ৩০ বছর বয়সি এই নারীকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধায় সেই পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে ওই নারী নোম্যান্স ল্যান্ড বা শূন্যরেখায় অবস্থান করছেন এবং টানা তিন দিন ধরে তীব্র রোদ উপেক্ষা করে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। উদ্ভূত এই পরিস্থিতি দ্রুত সমাধানে পতাকা বৈঠকের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, মঙ্গলবার সকালে ওই নারীকে পুশইনের চেষ্টা করা হলে বিজিবি ও এলাকাবাসী মিলে তা প্রতিহত করে। ওই নারী বর্তমানে ভারতীয় সীমান্ত রেখায় অবস্থান করছেন এবং বিজিবির পক্ষ থেকে তাকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন