দিকপাল

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ০৬:১৩ পি এম | প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের স্কুলপড়ুয়া ছেলেকে হত্যার দায়ে একমাত্র আসামি লিমনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। ঘটনার এক বছরের মাথায় আদালত এই রায় প্রদান করলেন।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৩ নভেম্বর বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তাঁর স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন লিমন। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে বিচারকের স্ত্রী তাসমিন নাহারকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা মা ও ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজশাহী মহানগর দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট আলহাজ আলী আশরাফ মাসুম জানান, উপযুক্ত শাস্তি নিশ্চিত হওয়ায় ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশিদ বাবু রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

বিষয় : বিশ্বজিৎ দাস হত্যা মামলা: আপিল বিভাগে দ্রুত শুনানির আবেদন জানাল রাষ্ট্রপক্ষ অপরাধ বিচারক স্কুলপড়ুয়া

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের স্কুলপড়ুয়া ছেলেকে হত্যার দায়ে একমাত্র আসামি লিমনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। ঘটনার এক বছরের মাথায় আদালত এই রায় প্রদান করলেন।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৩ নভেম্বর বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তাঁর স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন লিমন। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে বিচারকের স্ত্রী তাসমিন নাহারকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা মা ও ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজশাহী মহানগর দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট আলহাজ আলী আশরাফ মাসুম জানান, উপযুক্ত শাস্তি নিশ্চিত হওয়ায় ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশিদ বাবু রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল