পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলো বেসামরিক জনগণের নিরাপত্তা বিঘ্নিত করতে ১৯৪ বার বাঙালি জনগোষ্ঠীর ওপর এবং ৮১ বার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে। এ ছাড়াও এই সময়ে ২৯৭ বার অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায়, ৩৭৭ বার অবৈধ অস্ত্রের ব্যবহার এবং নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় নিহতদের পাশাপাশি ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন।
পাহাড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখতে এবং সন্ত্রাসীদের তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এপিবিএন-এর সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান, চেকপোস্ট বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া চাঁদাবাজির অর্থনৈতিক উৎস বন্ধে মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে বলেও জানান তিনি।
সূত্র: জাতীয় সংসদ সচিবালয়

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন