কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যেকোনো ধরনের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। গণমাধ্যমগুলোকে এই বিষয়টি সবসময় স্মরণ রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, বিগত ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে দলটির রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি সব ধরনের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমও স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে। ওই গেজেটে দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারণা, সভা, সমাবেশ এবং মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও নাশকতার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আওয়ামী লীগের জন্য নতুন কিছু নয়; জন্মলগ্ন থেকেই তারা গুম, খুন ও অগ্নিসন্ত্রাসের সঙ্গে যুক্ত রয়েছে। বিচ্ছিন্ন কিছু স্থানে দলটির এমন নাশকতামূলক কর্মকাণ্ড চালানো অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন