সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরব তাৎক্ষণিকভাবে আরও পাঁচ হাজার কোটা বৃদ্ধি করায় আগামী বছরের জন্য মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।
গত সোমবার (৯ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং কোটা বৃদ্ধিসহ সার্বিক সহায়তার জন্য রাজকীয় সৌদি সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। বৈঠকে অন্যান্য দেশের অব্যবহৃত কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে বরাদ্দ দেওয়ার আশ্বাসের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের অধীন হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও সেবামুখী করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
সূত্র: ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন