দিকপাল

অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে বাধা ও মব সৃষ্টির চেষ্টা, বরিশালে আটক ১


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ০৭:০৮ পি এম | প্রিন্ট সংস্করণ

অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে বাধা ও মব সৃষ্টির চেষ্টা, বরিশালে আটক ১
ছবি : সংগ্রহীত

পরিবেশের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা বা মব সৃষ্টির অভিযোগে স্থানীয় এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৮ নভেম্বর ২০২৬) উপজেলার শিকারপুর ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কয়লার পরিবর্তে অবৈধভাবে লাকড়ি ব্যবহারের দায়ে ‘নুরুর ইটভাটা (এসএসবি)’ ও ‘মক্কা ব্রিকস’-এর সমস্ত স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। এ সময় অভিযান চলাকালীন বাধা সৃষ্টির চেষ্টা করায় রাজিব (৩৫) নামের এক স্থানীয় যুবককে আটক করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র ও কিছু অসাধু মহলের যোগসাজশ এবং নিয়মিত মাসোহারা দেওয়ার মাধ্যমেই মূলত এই অবৈধ ভাটাগুলো পরিচালিত হয়ে আসছিল, যা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 


সূত্র: পরিবেশ অধিদপ্তর

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে বাধা ও মব সৃষ্টির চেষ্টা, বরিশালে আটক ১

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

পরিবেশের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা বা মব সৃষ্টির অভিযোগে স্থানীয় এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৮ নভেম্বর ২০২৬) উপজেলার শিকারপুর ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কয়লার পরিবর্তে অবৈধভাবে লাকড়ি ব্যবহারের দায়ে ‘নুরুর ইটভাটা (এসএসবি)’ ও ‘মক্কা ব্রিকস’-এর সমস্ত স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। এ সময় অভিযান চলাকালীন বাধা সৃষ্টির চেষ্টা করায় রাজিব (৩৫) নামের এক স্থানীয় যুবককে আটক করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র ও কিছু অসাধু মহলের যোগসাজশ এবং নিয়মিত মাসোহারা দেওয়ার মাধ্যমেই মূলত এই অবৈধ ভাটাগুলো পরিচালিত হয়ে আসছিল, যা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 


সূত্র: পরিবেশ অধিদপ্তর


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল