যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার অন্যতম প্রধান সুযোগ ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারি কর্মসূচির আওতায় ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নিরাপত্তা যাচাই ও পরিচয় পরীক্ষার পদ্ধতি পর্যালোচনা না করা পর্যন্ত এ কর্মসূচির আওতায় কাউকেই নতুন করে ভিসা দেওয়া হবে না।
গত ৩১ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সিদ্ধান্তের কথা জানায়। সংস্থাটি জানিয়েছে, নির্বাচিত ব্যক্তিদের পরিচয় যাচাই এবং জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার ঝুঁকি নিরূপণের বর্তমান পদ্ধতিতে কোনো দুর্বলতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে নতুন এই সিদ্ধান্তের ফলে আবেদনকারীরা যথারীতি আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারেও অংশ নিতে পারবেন। যদিও সাক্ষাৎকার শেষ হলেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাউকে ভিসা দেওয়া হবে না। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এই কর্মসূচির নিরাপত্তাব্যবস্থা জোরালো করার প্রশ্ন ওঠে।
এদিকে, ডাইভারসিটি ভিসার নিয়মানুযায়ী গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্র যেসব দেশ থেকে বেশি অভিবাসী পেয়েছে, সেই দেশগুলোকে এ কর্মসূচির বাইরে রাখা হয়। এই নিয়মের কারণে ভারতসহ বাংলাদেশ, চীন, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের নাগরিকরা ডিভি লটারির অযোগ্য দেশের তালিকায় রয়েছে। তবে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে জন্মদেশ ছাড়াও স্বামী-স্ত্রী কিংবা বাবা-মায়ের জন্মদেশের ভিত্তিতে আবেদন করার সুযোগ রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কবে নাগাদ আবার ভিসা ইস্যু শুরু হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা এখনো জানানো হয়নি।
সূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর ও রয়টার্স
বিষয় : গ্রিন কার্ড ভিসা

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন