দিকপাল

একদিকে সন্তানের জন্ম, অন্যদিকে বাবার লাশ: শার্শায় শোকের মাতম


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১১:০৫ পি এম | প্রিন্ট সংস্করণ

একদিকে সন্তানের জন্ম, অন্যদিকে বাবার লাশ: শার্শায় শোকের মাতম
ছবি : সংগ্রহীত

যশোরের শার্শা উপজেলায় একই পরিবারের জীবনে এসে থমকে দাঁড়িয়েছে এক চরম ও নির্মম বাস্তবতা। একই দিনে পরিবারটিতে একদিকে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম হওয়ার আনন্দ, অন্যদিকে নবজাতকের বাবার আকস্মিক মৃত্যুতে নেমে এসেছে গভীর শোক ও অবর্ণনীয় বিষাদের ছায়া।  

গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) যশোরের শার্শা উপজেলার উলাশি ইউনিয়নের কন্যাদাহ গ্রামে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে। মৃত হাবিবুর রহমান (২৫) ছিলেন বন্দর শ্রমিক এবং ওই গ্রামের হযরত আলীর ছেলে। গত ১৭ অক্টোবর তীব্র জ্বর ও শারীরিক জটিলতা নিয়ে প্রথমে যশোর এবং পরবর্তীতে ঢাকা নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মগবাজারের রাজমনু হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

স্বামী যখন ঢাকায় মৃত্যুর সাথে লড়ছিলেন, তখন প্রসববেদনা নিয়ে শার্শার স্থানীয় নার্সিং হোমে ভর্তি হন ১৭ বছর বয়সী স্ত্রী মিম খাতুন। সেখানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার মাত্র ১৫ মিনিট পূর্বে মারা যান হাবিবুর। সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে আনন্দ প্রকাশের মুহূর্তেই নিথর দেহে ঘরে ফেরেন বাবা, যার জানাজা পড়ান স্বয়ং তাঁর পিতা। এক অবর্ণনীয় পরিস্থিতিতে নবজাতককে নিয়ে এখন কঠিন জীবনসংগ্রামের মুখোমুখি দাঁড়িয়েছেন শোকাহত মা। 

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


একদিকে সন্তানের জন্ম, অন্যদিকে বাবার লাশ: শার্শায় শোকের মাতম

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

যশোরের শার্শা উপজেলায় একই পরিবারের জীবনে এসে থমকে দাঁড়িয়েছে এক চরম ও নির্মম বাস্তবতা। একই দিনে পরিবারটিতে একদিকে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম হওয়ার আনন্দ, অন্যদিকে নবজাতকের বাবার আকস্মিক মৃত্যুতে নেমে এসেছে গভীর শোক ও অবর্ণনীয় বিষাদের ছায়া।  

গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) যশোরের শার্শা উপজেলার উলাশি ইউনিয়নের কন্যাদাহ গ্রামে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে। মৃত হাবিবুর রহমান (২৫) ছিলেন বন্দর শ্রমিক এবং ওই গ্রামের হযরত আলীর ছেলে। গত ১৭ অক্টোবর তীব্র জ্বর ও শারীরিক জটিলতা নিয়ে প্রথমে যশোর এবং পরবর্তীতে ঢাকা নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মগবাজারের রাজমনু হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

স্বামী যখন ঢাকায় মৃত্যুর সাথে লড়ছিলেন, তখন প্রসববেদনা নিয়ে শার্শার স্থানীয় নার্সিং হোমে ভর্তি হন ১৭ বছর বয়সী স্ত্রী মিম খাতুন। সেখানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার মাত্র ১৫ মিনিট পূর্বে মারা যান হাবিবুর। সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে আনন্দ প্রকাশের মুহূর্তেই নিথর দেহে ঘরে ফেরেন বাবা, যার জানাজা পড়ান স্বয়ং তাঁর পিতা। এক অবর্ণনীয় পরিস্থিতিতে নবজাতককে নিয়ে এখন কঠিন জীবনসংগ্রামের মুখোমুখি দাঁড়িয়েছেন শোকাহত মা। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল