দিকপাল

মঞ্চে ইসরায়েলের পতাকা মাটিতে ফেলে মাড়ালেন কলম্বীয় র‍্যাপার চেলো হপ, ভাইরাল ভিডিও


শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | ০৬:২৯ পি এম | প্রিন্ট সংস্করণ

মঞ্চে ইসরায়েলের পতাকা মাটিতে ফেলে মাড়ালেন কলম্বীয় র‍্যাপার চেলো হপ, ভাইরাল ভিডিও
ছবি : সংগ্রহীত

সংগীত পরিবেশনের সময় এক দর্শকের বাড়িয়ে দেওয়া ইসরায়েলের পতাকা মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়ে এবং লাথি দিয়ে সরিয়ে দিয়েছেন কলম্বিয়ার জনপ্রিয় র‍্যাপার চেলো হপ। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তাঁর এই আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। 

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ অক্টোবর কলম্বিয়ার রাজধানী বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে আয়োজিত ‘হিপ হপ আল পারকে’ উৎসবে পারফর্ম করার সময় এই ঘটনা ঘটে। তবে এর ভিডিও সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কনসার্টে গান গাওয়ার সময় জনতা থেকে এক দর্শক চেলো হপের হাতে ইসরায়েলের পতাকা তুলে দিলে তিনি মুহূর্তেই তা মাটিতে ফেলে দেন এবং পা দিয়ে মাড়ান। এ সময় তিনি স্প্যানিশ ভাষায় ‘পালেস্তিনা লিব্রে’ বা ‘মুক্ত হোক ফিলিস্তিন’ স্লোগানও দেন। 

সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের একটি বড় অংশ গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের জন্য চেলো হপের এই সাহসিকতার প্রশংসা ও সমর্থন জানিয়েছেন। তবে এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনাও চলছে।


সূত্র: রয়া নিউজ

বিষয় : মঞ্চে ইসরায়েলের পতাকা মাটিতে ফেলে মাড়ালেন কলম্বীয় র‍্যাপার চেলো হপ, ভাইরাল ভিডিও

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


মঞ্চে ইসরায়েলের পতাকা মাটিতে ফেলে মাড়ালেন কলম্বীয় র‍্যাপার চেলো হপ, ভাইরাল ভিডিও

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সংগীত পরিবেশনের সময় এক দর্শকের বাড়িয়ে দেওয়া ইসরায়েলের পতাকা মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়ে এবং লাথি দিয়ে সরিয়ে দিয়েছেন কলম্বিয়ার জনপ্রিয় র‍্যাপার চেলো হপ। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তাঁর এই আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। 

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ অক্টোবর কলম্বিয়ার রাজধানী বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে আয়োজিত ‘হিপ হপ আল পারকে’ উৎসবে পারফর্ম করার সময় এই ঘটনা ঘটে। তবে এর ভিডিও সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কনসার্টে গান গাওয়ার সময় জনতা থেকে এক দর্শক চেলো হপের হাতে ইসরায়েলের পতাকা তুলে দিলে তিনি মুহূর্তেই তা মাটিতে ফেলে দেন এবং পা দিয়ে মাড়ান। এ সময় তিনি স্প্যানিশ ভাষায় ‘পালেস্তিনা লিব্রে’ বা ‘মুক্ত হোক ফিলিস্তিন’ স্লোগানও দেন। 

সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের একটি বড় অংশ গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের জন্য চেলো হপের এই সাহসিকতার প্রশংসা ও সমর্থন জানিয়েছেন। তবে এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনাও চলছে।


সূত্র: রয়া নিউজ


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল