দিকপাল

জাপানের সাথে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | ০৯:৪৫ এ এম | প্রিন্ট সংস্করণ

জাপানের সাথে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাপানের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং পারস্পরিক স্বার্থে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। বর্তমান সরকারের প্রতি আন্তর্জাতিক মহলের ব্যাপক আগ্রহ রয়েছে উল্লেখ করে তিনি জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতে এ সফর বিশেষ ভূমিকা রাখবে।

গত সোমবার (২৬ অক্টোবর ২০২৬) টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সফরের সার্বিক অগ্রগতি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সফরসূচির অংশ হিসেবে প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন এবং তারো আসোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই দিনে মারুবেনি কর্পোরেশনের চেয়ারম্যান ও জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের সভাপতি মাসুমি কাকিনোকির সঙ্গে বৈঠকে যৌথ বাণিজ্য এবং সদ্য স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, জ্বালানি ও সার কারখানা আধুনিকায়নে জাপানি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়। 

এ ছাড়া প্রধানমন্ত্রী জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সাক্ষাতে দেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি উদ্ভাবন ও কৃষি আধুনিকায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাসাকাওয়ার নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান ও উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


জাপানের সাথে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

জাপানের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং পারস্পরিক স্বার্থে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। বর্তমান সরকারের প্রতি আন্তর্জাতিক মহলের ব্যাপক আগ্রহ রয়েছে উল্লেখ করে তিনি জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতে এ সফর বিশেষ ভূমিকা রাখবে।

গত সোমবার (২৬ অক্টোবর ২০২৬) টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সফরের সার্বিক অগ্রগতি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সফরসূচির অংশ হিসেবে প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন এবং তারো আসোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই দিনে মারুবেনি কর্পোরেশনের চেয়ারম্যান ও জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের সভাপতি মাসুমি কাকিনোকির সঙ্গে বৈঠকে যৌথ বাণিজ্য এবং সদ্য স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, জ্বালানি ও সার কারখানা আধুনিকায়নে জাপানি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়। 

এ ছাড়া প্রধানমন্ত্রী জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সাক্ষাতে দেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি উদ্ভাবন ও কৃষি আধুনিকায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাসাকাওয়ার নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান ও উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল