দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে।
শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়। বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শুধু সিলেট বিভাগেই তিনজন মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে ৫৫৮ জন, চট্টগ্রামে ১৯৪ জন, বরিশালে ১১৫ জন এবং সিলেটে ৯৪ জন রোগী হাসপাতালে এসেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২ লাখ ১৮ হাজার ৮৭০ জন সন্দেহজনক হামের রোগী চিহ্নিত হয়েছেন, যার মধ্যে ২৩ হাজার ২৭৩ জনের দেহে নিশ্চিতভাবে হামের সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া হাসপাতালগুলোতে এখন পর্যন্ত মোট ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন রোগী ভর্তি হলেও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর / হেলথ বুলেটিন

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন