ধর্মীয় ভিন্নতা থাকলেও দেশের প্রতিটি মানুষের মূল পরিচয় ‘বাংলাদেশি’ এবং আইনের দৃষ্টিতে নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু বলে কোনো বিভাজন গ্রহণযোগ্য নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ধর্ম যার যার হলেও রাষ্ট্রীয় কাঠামো ও আইনি সুরক্ষায় সব নাগরিকের মর্যাদা অভিন্ন।
এর আগে সন্ধ্যায় একটি সামরিক বিমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। ঐতিহ্যবাহী জেএম সেন হলে আয়োজিত মতবিনিময় সভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, স্বাধীনতার সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শহীদ হওয়া ব্যক্তিদের রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় বিচার করা হয়নি; বরং একটি মুক্ত দেশের জন্যই সর্বস্তরের মানুষ ত্যাগ স্বীকার করেছে।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায় এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বক্তব্য রাখেন। দুর্গাপূজার এ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নগরীর রেডিসন ব্লু মিলনায়তনে আয়োজিত দলের সাংগঠনিক সভায় যোগ দেন।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন