সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসায় দীর্ঘ ছুটির ঘণ্টা বেজেছে। প্রাতিষ্ঠানিক ছুটির পাশাপাশি সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা টানা ১০ থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত ছুটির সুযোগ পাচ্ছেন। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন ও নিজস্ব ক্যালেন্ডারভেদে এই ছুটির সময়সূচিতে কিছুটা ভিন্নতা রয়েছে।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটির মেয়াদ আগেই বৃদ্ধি করেছে সরকার। নির্বাহী আদেশে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৫ দিনের (২০ থেকে ২৪ অক্টোবর) দীর্ঘ ছুটি পাচ্ছেন। ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটির সঙ্গে ২২ অক্টোবরের নির্বাহী ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়েছে।
মাধ্যমিক বিদ্যালয়:
২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজার মূল ছুটি ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৫ দিন। তবে ছুটি শুরুর আগের শুক্র-শনিবার (১৬ ও ১৭ অক্টোবর) এবং বিজয়া দশমী ও নির্বাহী ছুটির পরের শুক্র-শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) মিলিয়ে আরও ৪ দিন যোগ হচ্ছে। এর পরপরই ২৫ অক্টোবর (রোববার) লক্ষ্মীপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় মাধ্যমিকের শিক্ষার্থীরা টানা ১০ দিন (১৬ থেকে ২৫ অক্টোবর) ছুটি উপভোগ করতে পারছে।
কলেজ ও উচ্চমাধ্যমিক:
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের কলেজগুলোতে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের প্রাতিষ্ঠানিক ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এর সঙ্গে আগে ও পরের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে কলেজের ছুটি দাঁড়াবে সর্বমোট ১৬ দিনে। ১৬-১৭ অক্টোবর এবং ৩০-৩১ অক্টোবরের শুক্র ও শনিবারের ছুটি যুক্ত হয়ে এই দীর্ঘ অবকাশের সুযোগ তৈরি হয়েছে।
মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় ব্যবস্থা:
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, দেশের সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৩ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, দেশের স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে এই ছুটি সরাসরি প্রযোজ্য নয়। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ছুটির সময়সূচি নির্ধারণ করায় ক্যাম্পাসভেদে ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় সরকারি ছুটির সাথে সামঞ্জস্য রেখে আবার কিছু বিশ্ববিদ্যালয় আগে-পরে অতিরিক্ত ছুটি যোগ করে পূজার অবকাশ ঘোষণা করেছে।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন