দিকপাল

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লি বিক্ষোভ: মমতা বন্দ্যোপাধ্যায়সহ গ্রেপ্তার অনেকে

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ০৩:৫২ পি এম | প্রিন্ট সংস্করণ

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লি বিক্ষোভ: মমতা বন্দ্যোপাধ্যায়সহ গ্রেপ্তার অনেকে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভকে কেন্দ্র করে ধরপাকড় অব্যাহত রয়েছে। এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (টিএমসি) প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ।  

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের একটি বাসস্ট্যান্ডের সামনে দলীয় নেতাদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তাকেসহ বেশ কয়েকজন তৃণমূল নেতাকে আটক করে পুলিশ। এ ছাড়া অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও দিল্লি হাট এলাকা থেকে আটক করা হয়েছে। 

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিতর্কিত সংশোধনী প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ও কয়েকটি বামপন্থী সংগঠন শনিবার দিল্লির যন্তর মন্তরে এই বিক্ষোভের ডাক দিয়েছিল। তবে পুলিশ এই কর্মসূচির কোনো অনুমতি দেয়নি। বিক্ষোভ ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও ব্যারিকেড বসানো হয়েছে। 

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় সাফদারজং ফ্লাইওভারের কাছে এক ব্যক্তি মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হন। সহ-বিক্ষোভকারীরা আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসায় সহায়তার জন্য পুলিশের গাড়ি থামাতে অনুরোধ জানালেও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। যন্তর মন্তর ও আশপাশের এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীজুড়ে ব্যাপক তল্লাশি ও আটকের ঘটনা ঘটছে।

বিষয় : মমতা বন্দ্যোপাধ্যায়, গ্রেপ্তার ,

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লি বিক্ষোভ: মমতা বন্দ্যোপাধ্যায়সহ গ্রেপ্তার অনেকে

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভকে কেন্দ্র করে ধরপাকড় অব্যাহত রয়েছে। এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (টিএমসি) প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ।  

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের একটি বাসস্ট্যান্ডের সামনে দলীয় নেতাদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তাকেসহ বেশ কয়েকজন তৃণমূল নেতাকে আটক করে পুলিশ। এ ছাড়া অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও দিল্লি হাট এলাকা থেকে আটক করা হয়েছে। 

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিতর্কিত সংশোধনী প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ও কয়েকটি বামপন্থী সংগঠন শনিবার দিল্লির যন্তর মন্তরে এই বিক্ষোভের ডাক দিয়েছিল। তবে পুলিশ এই কর্মসূচির কোনো অনুমতি দেয়নি। বিক্ষোভ ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও ব্যারিকেড বসানো হয়েছে। 

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় সাফদারজং ফ্লাইওভারের কাছে এক ব্যক্তি মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হন। সহ-বিক্ষোভকারীরা আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসায় সহায়তার জন্য পুলিশের গাড়ি থামাতে অনুরোধ জানালেও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। যন্তর মন্তর ও আশপাশের এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীজুড়ে ব্যাপক তল্লাশি ও আটকের ঘটনা ঘটছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল