দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক দাবি করে জাতীয় সংসদেই বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার সাধারণ মানুষের নিরাপত্তায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। রাজধানীর বুকেই দিনেদুপুরে নানা অপকর্ম ঘটলেও সরকার একটি হাসপাতালের নিরাপত্তা দিতে পারছে না, অথচ একজন নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে আটক করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীতে দলটির দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী জামায়াতের এই সচেতনতামূলক কার্যক্রম আজ থেকে শুরু হয়ে আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে আটক করা হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, “তাঁর বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে তা শতভাগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি কারও ওপর হামলা চালাননি। একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসমক্ষে অপমানের উদ্দেশ্যে হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানো হয়েছে।” তিনি সতর্ক করে বলেন, এই ঘটনা দেশবাসী মেনে নেবে না এবং মেজর আখতারুজ্জামান এখন সারাদেশের ভুক্তভোগী মানুষের নেতায় পরিণত হয়েছেন।
রাজধানীর রাড্ডা হাসপাতালের প্রসংগ টেনে বিরোধীদলীয় নেতা আরও বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে কোনো কিছু আড়াল করার সুযোগ নেই। হাসপাতালের ঘটনায় প্রকৃত অপরাধীরা এখনো অধরা রয়ে গেছে এবং এর সংস্কার নিয়ে সরকার নানা টালবাহানা করছে।
সরকারের তীব্র সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “সরকারের মূল দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাতে মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে। যে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ, সেটির কোনো প্রয়োজন নেই।” যেকোনো সরকারি অনুদান ছাড়াই জামায়াতে ইসলামী নিজস্ব সামর্থ্য অনুযায়ী সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাস্থ্যখাতে ডেঙ্গু ও হাম মোকাবিলায় সরকার চরম ব্যর্থতা ও উদাসীনতার পরিচয় দিয়েছে। তিনি জানান, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সপ্তাহজুড়ে দলটির পক্ষ থেকে বিনামূল্যে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হবে।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন