মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করার তাগিদ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ ইজ্জত ও নিরাপত্তা—দুই দিক থেকেই ভালো নেই।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় মুফাসসির সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, দু-একজনের আচরণ বা ভুলের কারণে পুরো আলেম সমাজকে দোষারোপ করা এবং তাঁদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করা কোনোভাবেই ঠিক নয়। আলেমদের খোঁচা দিয়ে নয়, বরং ভালোবাসা ও সম্মানের সঙ্গে কথা বলা উচিত। একই সঙ্গে নিজেদের আলেম সমাজের মর্যাদা রক্ষায় ভালো-মন্দের বিষয়ে আরও সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
সংসদে সম্প্রতি পাস হওয়া এক আইনের ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, "জাতীয় সংসদে কোরআন-সুন্নাহর পরিপন্থি একটি আইন পাস করা হয়েছে। এই আইন সংশোধনের বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে এবং কথা বলতে হবে।" যারা কেবল মহান আল্লাহকে ভয় করেন, তারা অন্য কাউকেই ভয় পান না বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা ও ইজ্জত রক্ষায় সমাজ ও রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
বিষয় : শফিকুর রহমান,

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন