মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) উচ্ছেদ ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার তিনি স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে অবস্থিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার পেছনে এমপি মিষ্টির প্রত্যক্ষ বা পরোক্ষ মদদের অভিযোগ ওঠে। ঘটনাটিকে কেন্দ্র করে চরম বিতর্ক সৃষ্টি হলে দলীয় হাইকমান্ড ও সরকার কঠোর অবস্থান গ্রহণ করে। সরকারি দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে ঘটনার বিষদ পর্যালোচনার পরই প্রধানমন্ত্রী তাঁকে অনতিবিলম্বে পদত্যাগের এই কড়া নির্দেশনা দেন।
এর আগে বুধবার উক্ত বিশৃঙ্খল ঘটনার জের ধরে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি তাৎক্ষণিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়। একই অপরাধে জড়িত থাকার প্রমাণ মেলায় বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের মোট ১৪ জন নেতা-কর্মীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও বিতর্কমুক্ত ভাবমূর্তি বজায় রাখতেই শীর্ষ পর্যায় থেকে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন