দিকপাল

পাটকল পুনরায় চালুতে সরকারের উদ্যোগ, কর্মসংস্থান ৯ হাজার ৫০০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৫ এ এম | প্রিন্ট সংস্করণ

পাটকল পুনরায় চালুতে সরকারের উদ্যোগ, কর্মসংস্থান ৯ হাজার ৫০০
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং শিল্প খাতকে গতিশীল করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পাটকলগুলো পর্যায়ক্রমে পুনরায় চালুর এক বৃহৎ সমন্বিত কার্যক্রম এগিয়ে নিচ্ছে বিএনপি সরকার। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলো সচল করে নতুন কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং জাতীয় অর্থনীতিতে পাট খাতের ঐতিহ্য ফিরিয়ে আনাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। সংশিস্নষ্ট খাতের বিশেষজ্ঞদের মতে, পুরো কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫০ হাজার মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সরকারের নতুন প্রক্রিয়ার আওতায় বন্ধ থাকা পাটকলগুলোকে বেসরকারি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রক্রিয়ায় লিজ দেওয়া ১৭টি প্রধান পাটকলের মধ্যে ইতোমধ্যে ৯টি পাটকল পুনরায় বাণিজ্যিকভাবে তাদের উৎপাদন কার্যক্রম শুরু করেছে। মিলগুলো চালু হওয়ায় বন্ধ হয়ে পড়া পাটকল এলাকার স্থানীয় অর্থনীতিতে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বর্তমানে চালু হওয়া এসব মিলে প্রায় ৯ হাজার ৫০০ শ্রমিক ও কর্মচারীর নতুন কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, যা স্থানীয় বেকারত্ব দূরীকরণে বড় ভূমিকা রাখছে।

বিএনপি সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, দেশের অলস পড়ে থাকা রাষ্ট্রীয় সম্পত্তিকে উৎপাদনমুখী খাতে রূপান্তরিত করা হবে। তারই অংশ হিসেবে এই উদ্যোগকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বন্ধ পাটকলগুলো পুনরায় চালু হওয়ার ফলে দেশীয় বাজারে পাটজাত পণ্যের জোগান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রপ্তানি আয়ে নতুন গতি আসবে। একই সাথে পাটের বিশ্বস্ত স্থানীয় বাজার তৈরি হওয়ায় দেশের পাটচাষিরা তাঁদের উৎপাদিত পাটের ন্যায্যমূল্য পাবেন এবং বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার মাধ্যমে শিল্প খাতে যৌথ অংশীদারিত্ব বৃদ্ধি করা সম্ভব হবে।

বাকি পাটকলগুলো দ্রুত সংস্কার করে পূর্ণাঙ্গ উৎপাদনে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিজেএমসি যৌথভাবে তদারকি অব্যাহত রেখেছে। সরকারের এই পদক্ষেপ শিল্পখাতের পুনর্বাসন ও কর্মসংস্থান প্রবৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পাটকল পুনরায় চালুতে সরকারের উদ্যোগ, কর্মসংস্থান ৯ হাজার ৫০০

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল