দিকপাল

থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে বিমানবাহিনীর পিকআপ পড়ে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:১৬ এ এম | প্রিন্ট সংস্করণ

থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে বিমানবাহিনীর পিকআপ পড়ে নিহত ৩

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনালের উঁচু ফ্লাইওভার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর ৩ জন সদস্য নিহত হয়েছেন। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন সদস্য।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী তথ্য নিশ্চিত করে জানান, গত সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বিমানবাহিনীর একটি পিকআপ ভ্যান নিয়মিত দায়িত্ব পালনকালে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নিচে পড়ে যায়।

দুর্ঘটনাস্থলেই প্রান হারান ৩ জন বিমানবাহিনী সদস্য। নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস এবং লিডিং এয়ারক্রাফটম্যান (এলএসি) জুবাইদুল।

দুর্ঘটনায় আহত অন্য ৪ জন সদস্য হলেন—করপোরাল সিফাত আবু সাঈদ, করপোরাল মাহবুব, এলএসি আহাদ এবং সিনিয়র অফিসার আবুল খায়ের। এদের মধ্যে সিফাত, মাহবুব ও আহাদের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই আহতদের জরুরি চিকিৎসার জন্য এবং নিহতদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার লক্ষ্যে উদ্ধার করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে বিমানবাহিনীর পিকআপ পড়ে নিহত ৩

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনালের উঁচু ফ্লাইওভার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর ৩ জন সদস্য নিহত হয়েছেন। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন সদস্য।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী তথ্য নিশ্চিত করে জানান, গত সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বিমানবাহিনীর একটি পিকআপ ভ্যান নিয়মিত দায়িত্ব পালনকালে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নিচে পড়ে যায়।

দুর্ঘটনাস্থলেই প্রান হারান ৩ জন বিমানবাহিনী সদস্য। নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস এবং লিডিং এয়ারক্রাফটম্যান (এলএসি) জুবাইদুল।

দুর্ঘটনায় আহত অন্য ৪ জন সদস্য হলেন—করপোরাল সিফাত আবু সাঈদ, করপোরাল মাহবুব, এলএসি আহাদ এবং সিনিয়র অফিসার আবুল খায়ের। এদের মধ্যে সিফাত, মাহবুব ও আহাদের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই আহতদের জরুরি চিকিৎসার জন্য এবং নিহতদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার লক্ষ্যে উদ্ধার করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রেরণ করা হয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল