দিকপাল

নভেম্বরে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | ০২:৫৬ পি এম | প্রিন্ট সংস্করণ

নভেম্বরে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ২৩তম কাউন্সিল অব ফরেন মিনিস্টারস (সিএফএম) বৈঠকের ফাঁকে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সাথে দ্বিপক্ষীয় বৈঠকে এই তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন কূটনৈতিক ইস্যুতে মতামত বিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনঃব্যক্ত করেন।

উভয় দেশ বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও কৌশলগত কূটনীতিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ ব্যক্ত করে। সেই সাথে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন যে, আসন্ন আন্তর্জাতিক কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে এবং সম্মেলনে অংশ নিতে নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

নভেম্বরে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ২৩তম কাউন্সিল অব ফরেন মিনিস্টারস (সিএফএম) বৈঠকের ফাঁকে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সাথে দ্বিপক্ষীয় বৈঠকে এই তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন কূটনৈতিক ইস্যুতে মতামত বিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনঃব্যক্ত করেন।

উভয় দেশ বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও কৌশলগত কূটনীতিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ ব্যক্ত করে। সেই সাথে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন যে, আসন্ন আন্তর্জাতিক কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে এবং সম্মেলনে অংশ নিতে নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল